শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় একদিনে দেড়শো ছাড়ালো করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

বগুড়ায় প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১০ জন।

সোমবার (২৪ জানুয়ারি) সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা শাহারুল ইসলাম জানান, ৩৪৫ নমুনা পরীক্ষায় নতুন করে ১৬৮ জন করোনায় আক্রান্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৩০ জন, শেরপুরে ৯জন, গাবতলীতে চারজন, শাজাহানপুরে ১১ জন, ধুনটে একজন, শিবগঞ্জে তিনজন, কাহালুতে একজন, আদমদিঘিতে আটজন ও দুপচাঁচিয়া উপজেলায় একজন আক্রান্ত হয়েছেন।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৮৭ জন আক্রান্ত হন। জিনএক্সপার্ট টেস্টে ১৪ জন, টিএমএসএস মেডিকেলে ৩০ শনাক্ত হন। অ্যান্টিজেন টেস্টে ৩৭ জন।

এ নিয়ে জেলায় ২২ হাজার ৮০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২১ হাজার ২৮৪ জন। মৃত্যু হয়েছে ৬৮৮ জনের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023