শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

নওগাঁয় ট্রাকের ধাক্কায় একই মোটরসাইকেলের ৪ আরোহীর মৃত্যু

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই আরোহী ঘটনাস্থলে এবং বাকি দুই আরোহী রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। গতকাল রোববার রাতে উপজেলার হরিতকীডাঙ্গা বাজারের অদূরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে ধামইরহাটের সাপ্তাহিক হাটে চারজন সবজি ব্যবসায়ী বেচাকেনা শেষে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমথ্যে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের হরিতকীডাঙ্গা বাজারের পূর্বদিকে উজ্জল চাউল কলের সামনের পাকা রাস্তায় পিছন থেকে মোটরসাইকেলটিতে জয়পুরহাটগামী একটি বালুভর্তি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে নানাইচ গ্রামের গোলজার হোসেনের ছেলে সুফিয়ান (১৮) ও মোজাম্মেল হকের ছেলে আব্দুস সালাম (৩০) মারা যায়।

এ সময় স্থানীয়রা দক্ষিণ জাহানপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে স্বজল (২২) ও জুয়েল হোসেনের ছেলে মিনহাজকে (২০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে যাত্রাপথে তাদের মৃত্যু হয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা জানান, একই মোটরসাইকেলে চারজন ধামইরহাট থেকে বাড়ি ফিরছিলেন, নিহত দুজনের লাশ ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়েছে এবং আহত দুজনকে রামেক হাসপাতালে রেফার করা হলে যাত্রা পথেই তাদের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023