শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

‘পুষ্পা’র জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক বাড়লো আল্লু অর্জুনের

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

‘পুষ্পা: দ্য রাইজ’- এই এক ছবির ভিডিও ক্লিপ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সয়লাব। তৈরি হচ্ছে নানা ধরনের মিমসও।

অন্যদিকে ছবিটির কেন্দ্রীয় চরিত্রে থাকা আল্লু অর্জুনের ইনস্টাগ্রাম প্রোফাইলের অনুগামীর সংখ্যাও হু হু করে বাড়ছে। সংখ্যাটা দেড় কোটি থেকে এখন দুই কোটির দিকে এগোচ্ছে।

শুধু অনুসারীই নয়, ‌‘পুষ্পা’র জন্য পারিশ্রমিকও বেড়েছে তর তর করে। ছবিটিতে যেখানে তিনি নিয়েছিলেন ৩০ কোটি রুপি সেখানে নতুন কাজের জন্য তার কাছে প্রস্তাব এসেছে ১০০ কোটির!

আর সেই সুবাদে নায়ক আল্লু অর্জুনও ভারতীয় চলচ্চিত্রে দামি অভিনেতা হতে চলেছেন! দক্ষিণী পরিচালক আটলির পরবর্তী ছবিতে এই আকাশছোঁয়া পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছে তাকে। যা দিয়ে গোটা একটি বড় বাজেটের ছবিই বানানো যায়!

এদিকে, বক্স অফিস উপচে পড়ছে সিনেমাটির আয়ে। দেড় মাস হতে চললো, তবু থামছে না টাকার স্রোত। এখনও প্রতিদিন কোটি কোটি টাকা আসছে ঘরে।

অন্যদিকে, করোনায় ‘পুষ্পা’ই ৩০০ কোটির চৌকাঠ পেরিয়েছে। এটি পরিচালনা করেছেন সুকুমার। আল্লুর সঙ্গে আছেন রাশ্মিকা মান্দানা। দক্ষিণ ভারতের লাল চন্দনের চোরাচালান নিয়ে এর কাহিনি গড়ে উঠেছে। ছবিটির বর্তমান আয় ৩৪৫ কোটি রুপি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023