শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

৩ বিভাগে হতে পারে বৃষ্টি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

মেঘের আনাগোনা বেড়ে যাওয়ায় ফের বাড়তে শুরু করেছে রাতের তাপমাত্রা। একই সঙ্গে দেশের খুলনা, বরিশাল এবং ঢাকা- দেশের এই তিন বিভাগে হালকা বৃষ্টির পূ্র্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। আগামী কয়েকদিন দেশজুড়েই বৃষ্টির প্রবণতা থাকতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা।

আপাতত দেশের কোথাও শৈত্যপ্রবাহ বইছে না বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। যদিও শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শুক্রবারও তেঁতুলিয়ার তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল নওগাঁর বদলগাছীতে।

শনিবার (২২ জানুয়ারি) মাঘ মাসের ৮ তারিখ। এদিন সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। মেঘের আধিপত্যে বলতে গেলে রোদের দেখা নেই। শনিবার সকালে ঢাকায় সর্বনিম্ন তামাত্রা ১৪ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, আজ (শনিবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, আগামী তিনদিনে সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023