শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়ায় লাফিয়ে বাড়ছে করোনা: নতুন শনাক্ত ১০৭

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

বগুড়ায় করোনার সংক্রমণ লাফিয় বাড়ছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১০৭জনের করোনা শনাক্ত হয়েছে। ২৩৬টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। আক্রান্তের হার ৪৫ দশমিক ৩৪ শতাংশ। এর আগেরদিন আক্রান্তের হার ছিল ৩৩ দশমিক ৯৪ শতাংশ। তবে জেলায় নতুন করে কারও মৃত্যু ঘটেনি। এছাড়া একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩জন। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান ডেস্ক থেকে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এসব তথ্য জানানো হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) ও টিএমএসএস কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করে ৯৪জনের করোনা শনাক্ত হয়েছেন। এছাড়া এন্টিজেন পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৩জন। এদের মধ্যে বগুড়া সদরের ৯৬জন, দুপচাঁচিয়ার ৪জন, শেরপুর ৩জন, এবং বাকি ৪জন গাবতলী, শাজাহানপুর, শিবগঞ্জ ও কাহালুর বাসিন্দা।

জেলায় এ পর্যন্ত ১ লাখ ৩২ ১২৪হাজার টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ২২হাজার ৪৯৪জন এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ২৫৫জন এবং নতুন করে কেউ মারা না যাওয়ায় মোট মৃত্যু ৬৮৮ জনেই অপরিবর্তিত রয়েছে।
এছাড়া বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে জেলার করোনা বিশেষায়িত ৩টি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ৫৮জন। এর মধ্যে শজিমেক হাসপাতালে ২৮জন, মোহাম্মাদ আলী হাসপাতালে ২৩জন এবং টিএমএসএস হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৭জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023