শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি বিলুপ্ত করা হয়। বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার রায় শনিবার দুপুরে এর সত্যতা নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ হওয়ায় বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলায় সশরীরে উপস্থিত থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন। দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন- কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সৈয়দ ইমাম বাকের, উপ-সমাজসেবা সম্পাদক শেখ সাঈদ আনোয়ার সিজার ও সহ-সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম।

সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৫ সালের ৭ মে বার্ষিক (এক বছর মেয়াদি) সম্মেলন অনুষ্ঠিত হয়। ১২ মে কেন্দ্র থেকে নাইমুর রাজ্জাক তিতাসকে সভাপতি ও অসীম কুমার রায়কে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের আংশিক বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছিল। এক বছর পর ২০১৬ সালের ২৭ ডিসেম্বর ১৫৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এরপর আর হয়নি সম্মেলন ও নতুন কমিটি। অধীনস্থ ইউনিটগুলোর মধ্যে চারটির কমিটি স্থগিত করতে হয়। আরও চারটিতে সম্মেলন করার পরও নতুন কমিটি দেওয়া সম্ভব হয়নি।

এদিকে, ভর্তি বাণিজ্যসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ায় সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ কমিটি বিলুপ্ত এবং অধ্যক্ষের সঙ্গে অশোভন আচরণ করায় সরকারি শাহ্ সুলতান কলেজ কমিটির সভাপতিকে বহিষ্কার করা হয়। এরপর ওই দুই কলেজে সংগঠনটির কোনও কার্যক্রম ছিল না। জেলা কমিটিতে অধিকাংশ বিতর্কিত নেতৃবৃন্দ
স্থান পাওয়ায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল।

সূত্রটি আরও জানায়, ২০১৮ সালের ৮ মার্চে জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। সেটি ভেস্তে গেলে এপ্রিলে আবার দুই দফা তারিখ নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত সম্মেলন করা সম্ভব হয়নি। ২০১৮ সালের ১১ মার্চ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তাকবির ইসলাম খানকে ছুরিকাঘাত করা হয়। ১৬ মার্চ তিনি বগুড়া শজিমেক হাসপাতালের আইসিইউতে মারা যান।

তাকবীরের মা ছাত্রলীগের সরকারি আজিজুল হক কলেজ শাখার সাধারণ সম্পাদক আবদুর রউফসহ সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে রউফকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় ছাত্রলীগের ভাবমূর্তির অনেক ক্ষতি হয়েছে। এরপর থেকে ওই কলেজ কমিটির কার্যক্রম নেই বললেই চলে।

বিলুপ্ত হওয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায় জানান, নানা কারণে এতদিন সম্মেলন করা সম্ভব হয়নি। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারা প্রার্থী হচ্ছেন এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

তবে বিভিন্ন সূত্র জানায়, জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস জেলা স্বেচ্ছাসেবক লীগে ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায় জেলা যুবলীগে ঠাঁই নিতে যাচ্ছেন। এদিকে, জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আবেদন করতে আগ্রহীদের মধ্যে এখন পর্যন্ত যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- সাবেক প্রচার সম্পাদক মুকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মিথিলেস প্রসাদ, সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান মৃদুল ও তোফায়েল আহম্মেদ তোহা, সহ-সভাপতি আরিফুল আলম শাওন, শহর কমিটির সাবেক সাধারণ সম্পাদক শেখ ফারহান অরচি, যুগ্ম সম্পাদক সাজ্জাদ আলম পারভেজ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সজীব সাহা, সদস্য আতিকুর রহমান, তৌহিদ আলম, মিনহাদুজ্জামান সজল, আসিফ হাসান সিজান, মাহফুজার রহমান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023