শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ভয়াবহ গাড়ি বিস্ফোরণে ঘানায় নিহত ১৭

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
The aftermath of the ???huge explosion??? which occurred on January 20 in Apiate between Bogoso and Bawdie in the Western Region of Ghana.

আফ্রিকার দেশ ঘানায় একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। বিস্ফোরকবাহী একটি গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৯ জন। বৃহস্পতিবার সংবাদমাধ্যম আল-জাজিরার প্রকাশিত এক সংবাদে ঘানার সরকারের বরাত দিয়ে জানানো হয় এই বিস্ফোরণের তথ্য। ভয়াবহ এই বিস্ফোরণে মৃত্যুর পাশাপাশি অন্তত ৫৯ জন আহতঅ হয়েছেন।

সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, ঘানার পশ্চিমাঞ্চলের এই বিস্ফোরণের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওচিত্রে দেখা যায় শক্তিশালী ওই বিস্ফোরণের পর অন্ততপক্ষে এক ডজন ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।

বিস্ফোরক বহন করা গাড়িটি ঘানার পশ্চিমাঞ্চলের একটি স্বর্ণখনিতে যাচ্ছিল। এই খনিটি পরিচালনার দায়িত্বে রয়েছে কানাডাভিত্তিক সংস্থা কিনরস। সংস্থাটির পক্ষ থেকে এই বিস্ফোরণের কথা স্বীকারও করেছেন তাদের মুখপাত্র।

এদিকে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক তদন্তের পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খনিতে ব্যবহারের জন্য একটি গাড়ি বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় এবং সংঘর্ষের পরই বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া স্থানীয় বাসিন্দাদের আশপাশের শহরগুলোতে স্থানান্তর হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে নিরাপত্তা কার্যক্রম চলমান আছে বলেও জানায় পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023