শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

রাজধানীর যাত্রাবাড়ীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাস ও সিএনজির সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন আব্দুর রহমান (৬৫), মো. রিয়াজুল ইসলাম ৪৮ ও মোছা. শারমিন (৩৭)। তাদের সবার বাড়ি বরিশালের উজিরপুরে।

এ ঘটনায় সিএনজিচালক আব্দুর রফিক (৫০) ও শাকিরা নামে পাঁচ বছরের এক শিশু আহত হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করি। পরে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ওই তিনজন আজ সকালে বরিশাল থেকে লঞ্চযোগে ঢাকায় আসেন। এরপর সিএনজি নিয়ে মাতুয়াইলের একটি হাসপাতালের দিকে যাচ্ছিলেন। পথে বাসের সঙ্গে সংঘর্ষ হয় সিএনজির।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023