ইনস্টাগ্রামে ফিরলেন কিং খান

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

সম্প্রতি মাদককাণ্ডে জড়িয়ে ছেলে আরিয়ান খান গ্রেপ্তার হলে মানসিকভাবে ভেঙে পড়েন বলিউড কিং শাহরুখ খান। এ কারণে শুটিং, ব্যবসা, সামাজিক যোগাযোগমাধ্যম, এমনকি কোনো অনুষ্ঠানে পর্যন্ত যাননি এই তারকা। এমন এক ঝামেলার মধ্যে পড়বেন কল্পনাও করেননি তিনি। শেষ পর্যন্ত ছেলের মুক্তির পর সব স্বাভাবিক হতে শুরু করেছে শাহরুখের লাইফস্টাইলে। ইনস্টাগ্রামে ফিরেছেন বলিউডের এই বাদশাহ। বড় ছেলে আরিয়ানের সেই ঘটনার প্রায় চার মাস পর ইনস্টাগ্রামে পোস্ট দেন তিনি। তবে সেটা ব্যক্তিগত কোনো কিছু নয়। একটি বিজ্ঞাপন পোস্ট। এতে তার স্ত্রী গৌরীকেও দেখা যায়।

এদিকে শাহরুখের বিজ্ঞাপনে খুশি তার ভক্তরা। এরই মধ্যে সেই ভিডিওর ভিউ ছয় লাখের বেশি হয়েছে। আর কমেন্ট তো রয়েছেই। একজন লিখেন, ‘কিং ইজ ব্যাক’। আবার কেউ ভালোবাসার প্রতীক দিচ্ছেন, কেউ আবার লিখছেন, ‘ভিডিও দেখে অত্যন্ত খুশি। তোমাকে ভালোবাসি।’ কারো আবার লেখা, ‘বহুদিন পর শাহরুখের পোস্ট দেখে খুব খুশি হলাম’।

এর আগে শেষবার গত বছরের ১৯ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন শাহরুখ খান।

উল্লেখ্য, কিং খান ১৯৮৮ সালে রাজ কুমার কাপুর পরিচালিত দূরদর্শন টেলিভিশনের ফৌজি ধারাবাহিকে একজন সৈনিকের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। ১৯৯২ সালে তার প্রথম চলচ্চিত্র দিওয়ানা মুক্তি পায়, যেখানে তিনি সহঅভিনেতা হিসেবে অভিনয় করেন। এখন পর্যন্ত প্রায় কয়েকশ সিনেমায় অভিনয় করেছেন ৫৫ বছর বয়সী এই তারকা। বর্তমানে শাহরুখ খান পৃথিবীর সফল চলচ্চিত্র তারকা। তার প্রায় কয়েক বিলিয়ন ভক্ত এবং তার মোট অর্থসম্পদের পরিমাণ ২৩০০ কোটি রুপিরও বেশি। ২০০৯ সালে নিউজউইক তাকে বিশ্বের ৭১তম ক্ষমতাশীল ব্যক্তির খেতাব দেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023