শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

জেলা প্রশাসকদের সতর্ক থাকার নির্দেশ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

জনপ্রশাসন মন্ত্রণালয়র সিনিয়র সচিব কে এম আলী আজম জানিয়েছেন, ওমিক্রন খুব বেশি ছড়াচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে জেলা পর্যায়ে যাতে সব কার্যক্রম পরিচালিত হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের বলা হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের পঞ্চম অধিবেশনে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে অধিবেশন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

সিনিয়র সচিব জানান, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রতিরোধসহ সংক্রমণ রোধে জেলা প্রশাসকদের (ডিসি) সর্বোচ্চ সতর্ক থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন সচিব জানান, বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মকর্তাদের জন্য হাসপাতাল করতে তিনটি বিভাগ থেকে প্রস্তাব পেয়েছি। বিভাগীয় পর্যায়ে হাসপাতাল নির্মাণের বিষয়টি প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন। আমরা এটি নির্মাণের পরিকল্পনা নিয়েছি, এর কার্যক্রম চলমান আছে।

তিনি বলেন, ‘ইউএন মিশনের বিষয়টি নির্ভর করে যে দেশে ইউএন মিশন যাবে এবং সেখানে ইউএন-এর পক্ষ থেকে চাহিদার ওপর ভিত্তি করে। যেসব দেশের লোকজন ইউএন মিশনে বেশি কাজ করেন, সেসব দেশের লোকজন এই সুযোগ-সুবিধাগুলো পান। আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যাতে পেতে পারি সেজন্য আমাদের স্থায়ী প্রতিনিধি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

সচিব জানান, তৃতীয় শ্রেণির সব ধরনের পদে নিয়োগের জন্য সিলেকশন বোর্ড গঠন করা আছে। কোনও বিভাগের কেন্দ্রীয় পর্যায়ের নিয়োগ ছাড়া আঞ্চলিক পর্যায়ে তৃতীয় শ্রেণির যেসব নিয়োগ হবে, সেখানে বিভাগীয় সিলেকশন বোর্ড করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023