শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

গার্মেন্ট শ্রমিকরা সহায়তা পেয়েছেন ১৮ কোটি টাকা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

সরকার দেশের গার্মেন্ট শ্রমিকদের ১৮ কোটি ৭ লাখ ৯৫ হাজার টাকা সহায়তা দিয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ড. সেলিনা আক্তার এ তথ্য জানান।

শ্রম মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ড. সেলিনা জানান, শ্রমিকদের কল্যাণে গঠিত কেন্দ্রীয় তহবিল থেকে শ্রমিকের মৃত্যু, দূরারোগ্য ব্যাধি, দুর্ঘটনায় আহত শ্রমিকের চিকিৎসা এবং তাদের সন্তানদের উচ্চশিক্ষার সহায়তা হিসেবে গত ছয় মাসে সরকারি তহবিল থেকে এই সহায়তা দেওয়া হয়েছে।

গত বছরের জুলাই থেকে ডিসেম্বরে মোট ১ হাজার ৫২৮ জন শ্রমিক ও তাদের পরিবারকে এ অর্থ দেওয়া হয়।

শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিষ্ঠার পর থেকে এ তহবিল হতে প্রায় সাড়ে ৯ হাজার শ্রমিক ও তাদের পরিবারকে প্রায় ১২৫ কোটি ২১ লাখ টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৬২৩ জন মৃত শ্রমিকের পরিবারদের প্রায় ১১২ কোটি টাকা, ৩ হাজার ৪৭ জন অসুস্থ শ্রমিককে ৯ কোটি ২৫ লাখ টাকা চিকিৎসা সহায়তা এবং ৭৬৩ জন শ্রমিকের মেধাবী সন্তানদের প্রায় ১ কোটি ৫২ লাখ টাকা শিক্ষা সহায়তা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শতভাগ রফতানিমুখী শিল্প খাতের জন্য বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২৩২(৩) ধারা অনুযায়ী শ্রম মন্ত্রণালয়ের অধীনে ২০১৫ সালে এ তহবিল গঠন করা হয়। ২০১৭ সালের জুলাইতে মোট রফতানির শতকরা ০.০৩ ভাগ সরাসরি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কেন্দ্রীয় তহবিলে জমা হচ্ছে। এ তহবিলে বর্তমানে নগদ স্থিতি এবং বিভিন্ন ব্যাংকে এফডিআরসহ জমার পরিমাণ ২১৪ কোটি টাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023