শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

দেশে একদিনে করোনায় মৃত্যু ১২, আক্রান্ত সাড়ে ৯ হাজার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৯ হাজার ৫০০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১২ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার ( ১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ। এখন পর্যন্ত মারা গেছেন ২৮ হাজার ১৭৬ জন এবং শনাক্ত ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭৩ জন, এখন পর্যন্ত সুস্থ ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭ হাজার ৫৭৩টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ হাজার ৮৩০টি। এখন পর্যন্ত এক কোটি ১৯ লাখ ৬৬ হাজার ২৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ। সুস্থতার হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৭২ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ১২ জনের মধ্যে ১০ জন পুরুষ, ২ জন নারী। তাদের মধ্যে ৮১ থেকে ৯০ বছর বয়সী ২ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ২ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৬ জন মারা গেছেন। ১২ জনের মধ্যে ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে ১ জন এবং সিলেটে ১ জন মারা গেছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৮ জন, ৩ জন বেসরকারি হাসপাতালে ও একজন বাসায় মারা গিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023