স্বামী-স্ত্রী ও কাজের বুয়া মিম!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

অবশেষে করোনা পরীক্ষার ফল নেগেটিভ দেখিয়ে কাজে ফিরেছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। গতকাল মঙ্গলবার এই নববধূ অংশ নেন একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে। এটি তৈরি করছেন ‘মৃধা বনাম মৃধা’র নির্মাতা রনি ভৌমিক।

মজার বিষয় হলো- ওয়ালটন গ্যাস স্টোভের এই বিজ্ঞাপনে মিমকে দেখা যাবে তিনটি চরিত্রে। আর তা হলো- স্বামী-স্ত্রী ও কাজের বুয়া। মিমের ভাষ্য, ‘অনেক দিন পর শুটিংয়ে ফিরে বেশ ভালো লাগছে। এখানে আমাকে ভিন্নরূপে দেখা যাবে, একসঙ্গে তিনটি চরিত্রে। এর আগে দ্বৈত চরিত্রে কাজ করলেও তিনটিতে করা হয়নি। এবারই প্রথম। বিজ্ঞাপনে একসঙ্গে আমাকে স্বামী-স্ত্রী ও কাজের বুয়ার চরিত্রে দেখা যাবে। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। কাজটি করে বেশ লাগছে।’

নির্মাতা নির্মাতা রনি ভৌমিক বলেন, ‘বিজ্ঞাপনটি ওয়ালটন গ্যাস স্টোভের। গল্পভিত্তিক এ বিজ্ঞাপনটিতে মিমকে একসঙ্গে তিন চরিত্রে দেখা যাবে। একদিন পরে হলেও কাজটি সুন্দরভাবে করতে পেরেছি, সেটাই বড় বিষয়।’
জানা গেছে, শিগগিরই বিজ্ঞাপনটি সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল ও অনলাইনে দেখা যাবে।

এদিকে, বিয়ের পর গত সোমবার এই বিজ্ঞাপনের কাজে অংশ নেওয়ার কথা ছিল ‘আমার আছে জল’খ্যাত এই চিত্রনায়িকার। কিন্তু করোনা পরীক্ষা না করার কারণে তা বাতিল করে বিজ্ঞাপনটির নির্মাণ প্রতিষ্ঠান। কারণ মিমের বিয়েতে অংশ নেওয়ার পর বেশ ক’জন তারকা অতিথি করোনায় আক্রান্ত হয়েছেন। এমন কি মিমের স্বামী সনি পোদ্দার ও তার বাবা বীরেন্দ্রনাথ সাহাও করোনায় আক্রান্ত। আর এ কারণে বিয়ের পর মিমের অনেক আয়োজনই ভেস্তে গেছে।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি জাঁকালো আয়োজনে বিয়ে করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মিম। এর আগে ও পরে হয়েছে নানা আয়োজন। তবে তার বিয়ে আয়োজনটিই করোনার প্রায় হটস্পটে পরিণত হয়। ৯ জানুয়ারি জানা যায়, করোনা আক্রান্ত হয়েছেন মিমের স্বামী সনি পোদ্দার। সৌভাগ্যবশত সেই সময়ই মিমের পরীক্ষার ফল আসে নেগেটিভ।

তবে আক্রান্ত হন ওই অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকেই। আস্তে আস্তে ভাইরাসটি পাওয়া যায় তারকা অতিথিদের মধ্যেও। এ তালিকায় আছেন- অভিনেতা সজল, অভিনেত্রী ফারিয়া শাহরিন, প্রবাসী মডেল মিলা ও নির্মাতা বান্নাহসহ অনেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023