শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

বিভিন্ন ক্যাটাগরিতে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন প্রকাশ করা হচ্ছে। ২০ জানুয়ারি ভোটাভুটির পর জানা যাবে বিজয়ীদের নাম। তার আগে বুধবার বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে তালিকায় জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান।

বুধবার এক বিজ্ঞপ্তিতে বর্ষসেরা একাদশ প্রকাশ করে আইসিসি। এই একাদশে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে সর্বোচ্চ তিনজন ক্রিকেটারের জায়গা হয়েছে। তবে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের কোনও ক্রিকেটারের জায়গা হয়নি।

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ: জশ বাটলার (ইংল্যান্ড), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক, পাকিস্তান), বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান), এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), তাবরাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা), জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ও শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023