শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

দিনাজপুরে জেঁকে বসেছে শীত। এর মধ্যে জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বুধবার (১৯ জানুয়ারি) দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে প্রবাহিত হচ্ছে।

দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রামসহ বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহটি বয়ে যাচ্ছে। এই শীতের প্রকোপ অব্যাহত থাকবে আগামী কয়েক দিন। তবে অতিরিক্ত কুয়াশা ও উত্তর-পশ্চিম অঞ্চল থেকে আসা হিমালয়ের শীতল বায়ুর কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।

এদিকে শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন। ভোর থেকে উত্তরে হিমেল হাওয়া আর কুয়াশার কারণে যানবাহন চলাচল করছে হেড লাইট জ্বালিয়ে।

কুয়াশার কারণে গত ১৯ দিনে দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। স্কুলগুলোতে শিশু শিক্ষার্থীর উপস্থিতি কমেছে কিছুটা। বেকায়দায় পড়েছে এ অঞ্চলের মানুষ।

পাড়া-মহল্লা এবং রাস্তার ধারে খড়কুটো, ময়লা-আবর্জনা দিয়ে আগুন জ্বালিয়ে তাপ পোহাতে দেখা গেছে মানুষকে।

এবারের শীত মৌসুমে গত ১২ জানুয়ারি দিনাজপুরে সর্বোচ্চ ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023