শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বিশ্বে একদিনে শনাক্ত বেড়েছে ১১ লাখ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ লাখ ১৫ হাজার ১৬ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ১১ লাখ। এসময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৩৬ জন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে তিন হাজারের বেশি। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৪০৫ জনে। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৭২ হাজার ৮৯৪।

বুধবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার জরিপ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য পাওয়া যায়।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৫ হাজার ২৯৯ জন এবং মারা গেছেন ১ হাজার ৭১৯ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৬ কোটি ৮৭ লাখ ৬৪ হাজার ৮৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৭৭ হাজার ২৩৯ জন মারা গেছেন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ১১ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮৭ হাজার ২২৬ জন।

দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ২৫২ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮ লাখ ৬৫ হাজার ৮১২ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ২২ হাজার ৬৭৮ জনের।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ২৫৪ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৩২ লাখ ১৫ হাজার ৫৫১ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ২১ হাজার ৫৭৮ জনের।

এছাড়া গত এক দিনে যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৪৩২ জন এবং মারা গেছেন ৪৩৮ জন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৮ হাজার ১৭৯ জন এবং মারা গেছেন ৪৩৪ জন।

ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৪ হাজার ৭৬৯ জন এবং মারা গেছেন ৩৭৫ জন। একই সময়ে কলম্বিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৮৪৯ জন এবং মারা গেছেন ১৩৮ জন। অন্যদিকে, জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৯৮ জন এবং মারা গেছেন ১৯৯ জন। ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৫৮ জন এবং মারা গেছেন ১৮৮ জন।

এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৫৭, হাঙ্গেরিতে ৯৪, দক্ষিণ আফ্রিকায় ১০০, পোল্যান্ডে ৩৭৭, কানাডায় ১৪৬, স্পেনে ২৮৪, আর্জেন্টিনায় ১৮৯, ভিয়েতনামে ১৮৪ এবং মেক্সিকোতে ৫৯ জন মারা গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023