শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

যে কারণে নায়িকা শিমুকে হত্যা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুকে পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে তার স্বামী সাখাওয়াত আলী নোবেল হত্যা করেছে। প্রাথমিকভাবে এই হত্যার দায় স্বীকার করেছেন তিনি।

মঙ্গলবার ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এসব কথা বলেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার।

এসপি মারুফ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল মডেল শিমুকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন।

এর আগে অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামী সাখাওয়াত আলী নোবেল এবং বন্ধু ফরহাদকে গ্রেপ্তার করা হয়। সোমবার দিবাগত রাতে র‌্যাব তাদের জিজ্ঞাসাবাদ শেষে আটক করে। পরে শিমুর স্বামী সাখাওয়াত জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন বলে দাবি করেছে পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে একটি ‘রক্তমাখা প্রাইভেটকার’ উদ্ধার করা হয়েছে। গাড়িটিতে রক্তের চিহ্ন আছে।

এর আগে সোমবার সকাল ১০ টায় কেরানীগঞ্জ থেকে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ উদ্ধার করে ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে মর্গে রাখা হয়।

পরিবারসূত্রে জানা যায়, গত রোববার (১৬ জানুয়ারি) কলাবাগানের বাসা থেকে নিখোঁজ হন শিমু। এই ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে নিহত শিমুর ভাই শহিদুল ইসলাম খোকন রাতে সাংবাদিকদের জানায়, তার বোন জামাই নোবেল প্রায়ই শিমুকে মারধর করতেন। সে মাদকাসক্ত। র‌্যাব ও পুলিশের কাছে তারা হত্যার কথা স্বীকার করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023