দেশে আরও ২২ জনের দেহে ওমিক্রন শনাক্ত

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

দেশে আরও ২২ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণের দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৫৫ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) নতুন এসব রোগীর ওমিক্রনে আক্রান্তের খবর দিয়েছে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি)। নতুন করে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়াদের মধ্যে ১২ জন পুরুষ ও নারী ১০ জন। তাদের মধ্যে ১৪ ও ১৫ বছর বয়সী দুই কিশোরীও রয়েছেন।

এতে দেখা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১২ জন রাজধানীর মহাখালী এলাকার বাসিন্দা। বাকিদের মধ্যে উত্তরার চার জন, বাসাবোর দুই জন এবং চাঁনখারপুল এলাকার বাসিন্দা চার জন।

দেশে সর্বপ্রথম গত ১১ ডিসেম্বর দুজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। তারা জিম্বাবুয়েফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার। তবে ওমিক্রনে আক্রান্ত সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023