শিরোনাম :
শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

আইভীর হ্যাটট্রিক জয়

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

তৃতীয়বারের মতো নির্বাচন হলেন তিনি। এর আগের দুবারই মেয়র পদে বিজয়ী হয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী। এবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে লড়াইয়ে নেমেছিলেন।
আজ রবিবার বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়।

নির্বাচন কমিশন-ইসি সচিবালয়ের তথ্যানুযায়ী, এবার পুরো সিটিতে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। শনিবার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএমসহ নির্বাচনী মালামাল। নির্বাচনে ভোটার সোয়া ৫ লাখ ভোটার। মেয়র পদে সাতজন; সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৪ ও কাউন্সিলর পদে ১৪৮ জন প্রার্থী রয়েছেন এ নির্বাচনে।

সিটিতে ভোট কেন্দ্র রয়েছে ১৯২টি, ভোটকক্ষ ১ হাজার ৩৩৩টি, ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ ও মহিলা ২ লাখ ৫৭ হাজার ৫১১।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023