শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

আজ থেকে যে নিয়মে চলবে বাস

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে চলাচল করবে বাস। তবে কোনোভাবেই বাসে দাঁড়ানো যাত্রী বহন করা যাবে না।

বিধিনিষেধে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলার কথা ছিল। তবে বাসের ক্ষেত্রে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে জানান, অফিস-আদালত, কল-কারখানা, স্কুল-কলেজ সব শতভাগ চালু রেখে পরিবহন সংকট যেন না হয় সেজন্য বিআরটিসি থেকে যত আসন তত যাত্রী নিয়ে বাস চলবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে শতভাগ অনুসরণ করা হবে বলে জানিয়েছেন এনায়েত উল্লাহ।
এর আগে গত ১০ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। সর্বপ্রকার যানের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কভিড-১৯ টিকা সনদধারী হতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023