শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

ঝুঁকি নিয়ে নিজেই ‘ভয়ংকর’ শুটিং করেছেন সঞ্জয়

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

‘কেজিএফ’র প্রথম কিস্তির ব্যাপক সফলতার পর আসতে চলেছে ‘কেজিএফ ২’। এখন পর্যন্ত সিক্যুয়েলটি সবচেয়ে ব্যয়বহুল কন্নড় সিনেমা হতে যাচ্ছে।

চ্যাপ্টার ওয়ানে বলিউডের তেমন কেউ না থাকলেও টু তে দেখা যাবে তারকাদের ছড়াছড়ি। থাকছেন ‘মুন্না ভাই এমবিবিএস’খ্যাত অভিনেতা সঞ্জয় দত্তও। অধীর নামে একজন সুপারভিলেনের চরিত্রে অভিনয় করবেন তিনি।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন যশ, শ্রীনিধি শেঠি, রাভিনা ট্যান্ডন এবং প্রকাশ রাজ।

এদিকে সিনেমার ঘনিষ্ঠ সূত্র আইটাইমসকে বলেছে, ”কেজিএফ টু’ সিনেমাতে বিস্তৃত অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। কন্নড় সুপারস্টার যশ অভিনীত সিনেমার প্রথম অংশটি সংক্ষিপ্ত আকারে দেখানো হয়েছে সিক্যুয়ালটিকে আরও বড় করার জন্য। ভিলেনের চরিত্রে অভিনয় করা সঞ্জয়কেও দেখা যাবে অ্যাকশন সিনে।

তাই তার নিরাপত্তার কথা মাথায় রেখে প্রযোজকেরা তাকে বডি ডাবল পরে শুটিং করতে বলেছেন।

কিন্তু সঞ্জয় দত্ত জানান, তিনি বডি ডাবল ছাড়াই শুটিং করবেন। প্রযোজনা দল নিরাপত্তার কারণে তাকে নিরুৎসাহিত করার চেষ্টা করেছিল। কিন্তু তিনি তার অবস্থান বজায় রেখেছিলেন। কারণ অভিনেতা মনে করেন ,তিনি নিজে অ্যাকশন দৃশ্যগুলো না করলে অপমাণিত বোধ করবেন। দর্শকদের ধোকা দেওয়া হবে।

‘কেজিএফ ২’ কন্নড়, তেলেগু, হিন্দি, তামিল এবং মালায়ালাম ভাষায় মুক্তি পাবে। সিনেমাটি হলে আসবে এ বছরের ১৪ এপ্রিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023