শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনায় নিহত বেড়ে ৯, চলছে উদ্ধারকাজ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনাকবলিত ট্রেনটির উদ্ধারকাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতভর উদ্ধারকাজ চলেছে। ভোরের ঘন কুয়াশায়ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, বিএসএফ, সশস্ত্র সীমা বল-এর জওয়ানরা।

দুমড়ে-মুচড়ে যাওয়া এবং লাইনের পাশে উল্টে থাকা ট্রেনের কামরাগুলো ক্রেনের সাহায্যে এক এক করে সরানোর কাজ শুরু হয়েছে। পাশাপাশি কামরার ভেতর আর কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা।

এদিকে শুক্রবার ভোরেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। তিনি বলেন, উদ্ধারকাজ চলছে। কীভাবে এ দুর্ঘটনা ঘটলো, তার তদন্ত করা হবে।

আর বৃহস্পতিবার রাতেই হাওড়া থেকে বিশেষ ট্রেনে দোমোহনীর উদ্দেশে রওনা দিয়েছেন রাজ্যের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার সঙ্গে আছেন রেলের উচ্চপদস্থ কর্তারা। শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার কথা রয়েছে তার।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ময়নাগুঁড়ির দোমোহনীতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023