শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

কাঁচা ছোলা কীভাবে শরীরের খেয়াল রাখে জানেন?

হেলথ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

শীত হোক বা গ্রীষ্ম অনেকেরই সকাল শুরু হয় আগের রাতের ভেজানো কাঁচা ছোলা-বাদাম খেয়ে। কাঁচা ছোলার গুণাগুণ কারোই অজানা নয়। উচ্চ মাত্রার প্রোটিন আছে ছোলাতে। শুধু ছোলা কেন, বাদামও শরীরের জন্য অত্যন্ত উপকারী।

ছোলা উচ্চ প্রোটিন সমৃদ্ধ। ছোলা দুই ধরনের। একটি খোসা সহ এবং আরেকটি খোসা ছাড়ানো। তবে এর মধ্যে খোসাসহ ছোলা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। বিশেষ করে খোসাসহ ভেজানো ছোলা। এতে ভিটামিন, ফাইবার, এবং প্রোটিন—তিনটিই থাকে। ছোলাতে ফ্যাটের পরিমাণ কম থাকে। যারা ওজন কমাতে চান এবং পেশি সুষম করতে চান তারা প্রতিদিন সকালে উঠে ছোলা ভেজানো খেতে পারেন। এছাড়াও কোলেস্টেরল ও উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং হৃদযন্ত্রকে ভাল রাখতে ছোলা খুবই উপকারী। শরীরকে ভিতর থেকে মজবুত ও শক্তিশালী করে তোলে ছোলা।
ভেজানো বাদাম

ছোলার মতো বাদামও প্রোটিন সমৃদ্ধ। ফাইবার ও ফ্যাট দু-ই আছে এতে। তবে এই ফ্যাট শরীরের জন্য উপকারী। ভেজানো বাদামে ভিটামিনও আছে প্রচুর। যাদের চুল পড়ার সমস্যা আছে বা যাদের ত্বক খুবই শুষ্ক তারা সকালে উঠে খেতে পারেন ভেজানো বাদাম। উপকার মিলবে।

অতিরিক্ত ছোলা-বাদাম কি ওজন বাড়াতে সক্ষম?

২৫-৩০ গ্রাম ছোলাতে আছে ১০০ গ্রাম ক্যালোরি। শুধু ছোলা নয় বাদামেও থাকে সমান ক্যালোরি। ফলে অতিরিক্ত ছোল-বাদাম আপনার ওজন বৃদ্ধির কারণ হতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023