শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

একদিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড ফ্রান্সে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

গত ২৪ ঘন্টায় ফ্রান্সে করোনা শনাক্তের নতুন রেকর্ড হলো। এই সময়ে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৪৯ মানুষের। বুধবার সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে দেখা গেছে, ফ্রান্সে করোনা সংক্রমণের পরিস্থিতি ক্রমশই অবনতির দিকে ধাবিত হচ্ছে। গত সপ্তাহের বুধবার ফ্রান্সে করোনা শনাক্তের দৈনিক রেকর্ড ছিল ৩ লাখ ৩২ হাজার ২৫২ জন। মাত্র ৭ দিনের মাথাতেই নতুন রেকর্ড সৃষ্টি হয়ে গেলো প্রায় ৩৬ হাজার জনের ব্যাবধানে। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছে প্রায় ১ লাখ ২৬ হাজারেরও বেশি মানুষ।

করোনায় দৈনিক সংক্রমণের হার নিয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ক্রমাগত সতর্কবার্তার দিয়েই চলেছে। এরই মধ্যে পাওয়া গেলো নতুন কজরে সংক্রমণের রেকর্ড সৃষ্টির খবর।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দেশের নাগরিকদের দ্রুত করোনার প্রতিষেধক টিকা নেওয়ার তাগিদ দিয়েছেন।

এছাড়াও করোনার সংক্রমণ বৃদ্ধি মোকাবেলায় ফ্রান্স সরকার বেশি কিছু পদক্ষেপও নিয়েছে ইতিমধ্যে। এখনও করোনার টিকা নেননি এমন মানুষদের জন্য চলতি মাস থেকেই কঠোর বিধিনিষেধ জারি করতে চেয়েছে সরকার। ফ্রান্সের জনগণ সেসকল বিধিনিষেধ মেনে না নিয়ে বিক্ষোভও করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023