শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

নাটোরে বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

নাটোরে বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। বুধবার ভোরে নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রাক ড্রাইভার আবু মুসা ও আসাদুল নামে অপর এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তাদের বাড়ি ঝিনাইদহ এলাকায় বলে জানা গেছে।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান ও পুলিশ জানায়, বুধবার ভোরে নাটোর-রাজশাহী মহাসড়কের তকিয়া এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে ঢাকা থেকে রাজশাহী গামী একটি যাত্রীবাহী বাস ও রাজশাহী থেকে নাটোরের দিকে আসা একটি কাঠ ভর্তি ট্রাক ও একটি পিকআপ এর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। তবে ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার আবু মুসার মৃত্যু হয়। আহত অবস্থায় কাঠ ব্যবসায়ী আসাদুলকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এছাড়া এ দুর্ঘটনায় সবগুলো পরিবহন মিলে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের নাটোর সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023