শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

শীতে সবুজ টমেটো কেন খাবেন?

হেলথ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

শীতের দাপট একটু কমলেও সবাই এখনো যথেষ্ট শীত উপভোগ করছে। শীত পড়তেই বাজার ছেয়ে গেছে হরেক রকমের শীতকালীন সবজিতে। শুধু শীতকাল বলে নয়, সব ঋতুতেই সুস্থ থাকতে শাকসবজির বিকল্প নেই। শীতের অন্যতম সবজির মধ্যে রয়েছে টমেটো। এখন সারা বছর এই টমেটো পাওয়া গেলেও শীতকালে লাল টমেটোর বদলে অনেকেই পছন্দ করেন সবুজ টমেটো। সবুজ টমেটো রান্নায় স্বাদ বাড়ানোর পাশাপাশি খেয়াল রাখে স্বাস্থ্যেরও।

১) ২৪০ গ্রাম কাঁচা টমেটোয় আছে ১৫ মাইক্রোগ্রাম ভিটামিন কে এবং ৪৫ মিলিগ্রাম ফসফেট। এই দুটি উপাদান বাতের ব্যথা এবং শীতকালে হাড়ের ক্ষয় রোধ করতে কার্যকরী ভূমিকা পালন করে।

২) ভিটাভিন সি ও ই সমৃদ্ধ কাঁচা টমেটো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। দাঁত এবং ত্বকের জন্যে বেশ উপকারী সবুজ টমেটো।
৩) কাঁচা টমেটোয় থাকা কিউমেরিক ও ক্লোরোজেনিক অ্যাসিড কার্সিনোজের প্রভাব থেকে শরীরকে রক্ষা করে। এ ছাড়াও ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কায় খানিক কমে।

৪) টমেটোতে থাকা লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিড্যান্ট হৃদ্‌যন্ত্রকে ভাল রাখে, ত্বক ভাল রাখে। এ ছাড়াও লাইকোপেন প্রস্টেট বা পেটের ক্যানসার রোধেও বিশেষ ভূমিকা পালন করে।

৫) কাঁচা টমেটোতে থাকা ভিটামিন বি ও পটাশিয়াম শরীরে কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি রক্তচাপকেও স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023