বার্সার হোঁচট, বড় জয় রিয়ালের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

গ্রানাডার মাঠে গিয়ে ধুঁকলো বার্সেলোনা। অনেকটা সময় এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গিয়ে পয়েন্ট হারালো জাভি হার্নান্দেজের দল। অন্যদিকে ঘরের মাঠে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।

শনিবার রাতে গ্রানাডার বিপক্ষে ১-১ গোলের হতাশার ড্র নিয়ে মাঠ ছেড়েছে বার্সা। ৫৭ মিনিটে লুক ডি জঙের গোলে এগিয়ে যাওয়া দলটি হোঁচট খায় ৭৯ মিনিটে গাভি লাল কার্ড দেখলে।

এর দশ মিনিট পর (৮৯ মিনিটে) গোলও খেয়ে বসে দশজনের বার্সা। শেষ সময়ে গোল করে গ্রানাডাকে মূল্যবান একটি পয়েন্ট এনে দেন অ্যান্তোনিও পুর্তাস।

অন্যদিকে সান্তিয়াগো বার্নাব্যুতে করিম বেনজেমা আর ভিনিসিয়াস জুনিয়রের নৈপুণ্যে ৪-১ ব্যবধানে ভ্যালেন্সিয়াকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ৪৩ মিনিটে বেনজেমার পেনাল্টিতে এগিয়ে যায় রিয়াল।

৫২ মিনিটে গোল পান ভিনিসিয়াস জুনিয়র। এর নয় মিনিটের মাথায় (৬১ মিনিটে) আরও এক গোল তুলে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৭৬ মিনিটে ভ্যালেন্সিয়ার গনকালো গুদেস একটি গোল শোধ করেছিলেন। কিন্তু ৮৮ মিনিটে করিম বেনজেমা ব্যবধান ৪-১ করে দেন।

এই জয়ে ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষেই আছে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া। অন্যদিকে ২০ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ছয়ে বার্সেলোনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023