শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

বগুড়া শহরের নিউ-ড্রীম প্যালেস আবাসিক হোটেল থেকে ১০ নারীসহ ১৭জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

বগুড়ায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আবাসিক হোটেল থেকে ১০ নারীসহ ১৭জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- ফারুক মিয়া(৩০), সুজন(২৩), তরিকুল ইসলাম(২৪), রাকিব হাসান(২২), সজল আহাম্মদ(২৪), রায়হান(২৫), রাকিবুর রহমান(৩০), লিমা(৩০), মুসলেমা(২০), শিখা(২৫), আলো(২২), সাদিয়া(২১), সালমা(১৯), শাহানা(২৯), আখতার বানু(১৯), প্রিয়া(২২) এবং আয়শা(২২)। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মাটিডালীর ড্রিমল্যান্ড আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের অধিকাংশের বাড়ি বগুড়া, জয়পুরহাট, গাজীপুর, বরিশাল ও নারায়ণগঞ্জ। বগুড়া সদর থানার এসআই সোহেল রানা জানান, জরুরী পরিষেবা ৯৯৯ পাওয়ার পর ওই হোটেলে অভিযান চালানো হয়। অভিযানে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ১০ নারীসহ ১৭জনকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলের ম্যানেজার পালিয়ে গেলে তাকে গ্রেফতার করা যায়নি। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023