শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

নওগাঁর সাপাহারের হাপানিয়া সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার হাপানিয়া সীমান্তের ২৩৬ পিলার এর ১ এস এলাকায় ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে একদল গরু ব্যাবসায়ীর সাথে কৃষ্ণসদা গ্রামের আলাউদ্দীন এর ছেলে সালাউদ্দীন (৩০) গরু আনতে ভারত অভ্যন্তরে প্রবেশ করে। পরে তারা গরু নিয়ে শনিবার ভোরে বাংলাদেশে প্রবেশ এর চেষ্টা করলে ভারতের পান্নাপুর ৬৯ বিএসএফের টহলরত সদস্যরা তাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সালাউদ্দীন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সকালে সংবাদটি জানাজানি হলে ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দীনের মরাদেহটি ভারতীয় কাঁটাতারের বেড়া ঘেঁষে নো-ম্যান্স ল্যান্ডের ভারত ভূখণ্ডে পড়ে থাকতে দেখা যায়।

সাপাহারের হাপানিয়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আব্দুল আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে ভারতের পান্নাপুর বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য মেসেজ পাঠানো হয়েছে। তবে সংবাদ লেখা পর্যন্ত কোন দেশের পক্ষ থেকে মরদেহটি গ্রহণ না করায় ঘটনাস্থলেই পড়ে ছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023