শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

আক্কেলপুরে কার্ভাড ভ্যানের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

জয়পুরহাটের আক্কেলপুরে কার্ভাড ভ্যানের ধাক্কায় ভ্যানচালকসহ এক আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শনিবার দুপুর দুইটায় আক্কেলপুর-জয়পুরহাট সড়কের আক্কেলপুর পৌর এলাকার কেসের মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, আক্কেলপুর উপজেলার চক রঘুনাথপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ভ্যানচালক সুজন হোসেন (৪০) একই উপজেলার পূর্বমাতাপুর গ্রামের বাবর আলী ছেলে সাব্বির হোসেন (২০)।

পুলিশ, প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পূর্বমাতাপুর গ্রামের বাবর আলীর মেয়ে সুমাইয়া খাতুন তার মা- বড় ভাই সাব্বিরকে নিয়ে শনিবার সকালে আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে ভর্তি হতে আসেন। ভর্তি শেষে তারা তিন জন একটি ভ্যানে চড়ে বাড়িতে ফিরছিলেন। দুপুর দুইটার দিকে তাদের বহনকারী ভ্যানটি কেসের মোড়ে পৌঁছিলে ভ্যানের একটি চাকা ভেঙে গতি হারিয়ে ফেলে। এসময় জয়পুরহাট থেকে দ্রুতগতিতে আসা একটি কার্ভাড ভ্যান ওই যাত্রীবাহী ভ্যানটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক সুজন হোসেন ও সাব্বির হোসেন মারা যান। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, যাত্রীবাহী ভ্যানের একটি চাকা ভেঙে গতি হারিয়ে ফেলে। এসময় জয়পুরহাট থেকে দ্রুতগতি আসা কার্ভাড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী ভ্যানের চালক ও একজন যাত্রী ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছে। কার্ভাড ভ্যানটি আটক করা হয়েছে। কার্ভাড ভ্যানের চালক ও সহকারী পালিয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023