শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

রাজধানীর কাপ্তান বাজারে আগুন, একজনের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

রাজধানীর কাপ্তান বাজার কসাইপট্টিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

আজ শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এক ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে ডাম্পিংয়ের সময় একজনের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি পাইকারি দোকানে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023