শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিবেন আজ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি ও চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যা সাতটায় আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি ও চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এসময় বর্তমান সরকারের বিগত ৩ বছরের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরবেন তিনি।

উল্লেখ্য, ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠন করে টানা তিন মেয়াদে ১৩ বছর ধরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023