শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

রুমে ডেকে নিয়ে ছাত্রকে বলাৎকার, ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

ফেনীর দাগনভূঞায় এক মাদ্রাসাছাত্রকে রুমে ডেকে নিয়ে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার মাদ্রাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগী ওই ছাত্রের মা বাদী হয়ে মাদ্রাসার প্রিন্সিপালসহ চার শিক্ষককে আসামি করে দাগনভূঞা থানায় মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। সে মাদ্রাসার আবাসিকে থেকে পড়ালেখা করত। গত ৩০ ডিসেম্বর বিকেলে হেফজ বিভাগের শিক্ষক মো. কাউসার ওই ছাত্রকে মসজিদে যাওয়ার আগে রুমে যেতে বলে। ছাত্রটি যখন তার কক্ষে আসে তখন তাকে মাদ্রাসার টয়লেটে নিয়ে বলাৎকার করে।

পরবর্তীতে ছাত্র বিষয়টি তার পরিবারকে জানালে ছাত্রের অভিভাবকেরা মাদ্রাসার প্রিন্সিপালকে জানায়। কিন্তু তারা কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বৃহস্পতিবার ওই ভুক্তভোগী ছাত্রের মা বাদী হয়ে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এ ঘটনায় মামলার প্রধান আসামি মো. কাউসার ছাড়া অপর তিন আসামিকে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিরা হলেন- মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুস সত্তার (৪০), শিক্ষক জাকিরুল ইসলাম (৩৯) ও শিক্ষক আফতাব উদ্দিন (৪০)।

দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) পার্থ প্রতিম দেব গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023