শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

ডা. মুরাদের বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের অভিযোগে জিডি করলেন স্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

শারীরিক ও মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকাল পাঁচটার দিকে ধানমন্ডি মডেল থানায় ডা. জাহানারা এহসান বাদী হয়ে সাধারণ ডায়েরি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরের মাধ্যমে আমরা অভিযোগ পেয়েছি যে ধানমন্ডির বাসায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নির্যাতনের শিকার হচ্ছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান।’

তিনি জানান, পরে আমি নিজে ফোর্সসহ ওই বাসায় যাই। এ সময় ডা. জাহানারা এহসান তার স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করেন।

ডা. মুরাদ হাসান তখন বাসায় ছিলেন কিনা, এমন প্রশ্নের জবাবে সাইফুল ইসলাম বলেন, ‘আমরা যখন ঘটনাস্থলে যাই, তখন তিনি বাসায় ছিলেন না। পুলিশের এই কর্মকর্তা বলেন, মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা শারীরিক, মানসিক এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে তার স্বামী মুরাদ হাসানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023