শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

টাইগারদের উল্লাস: ড্রেসিংরুমে ‘আমরা করবো জয়’ গেয়ে উদযাপন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

নিউজিল্যান্ডের মাটিতে তাদেরকেই টেস্টে হারালো বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ে বাংলাদেশের ক্রিকেটে নতুন হলো সূর্যোদয়। ঘরে বাইরে মিলিয়ে ১৬ বারের চেষ্টায় অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে অধরা টেস্ট জয় ধরা দিলো। এতে করে নিউজিল্যান্ডের নিজেদের দুর্গে টানা অপরাজিত থাকার রেকর্ডেও ছেদ টানলো টাইগাররা। এই হারের আগে ঘরের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত ছিল নিউজিল্যান্ড। সর্বশেষ তারা নিজেদের মাটিতে টেস্ট হেরেছিল ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর আর কোনো দলই জয়ের মুখ দেখেনি কিউইদের মাটিতে।

এমন জয়ের পর বাঁধনহারা উল্লাস যে বাংলাদেশ দলেরই মানায়। তবু মুশফিকুর রহিমের স্কয়ার কাট থেকে পাওয়া জয়সূচক রানের পর মাঠের মধ্যে তেমন বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়নি ক্রিকেটারদের মধ্যে। যতটা সম্ভব নিজেদের সংযত রেখেই আনুষ্ঠানিকতা সারেন মুমিনুল-মুশফিক-তাইজুলরা।

তবে ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশন শেষ করে ড্রেসিংরুমে ফিরে আর ঠেকানো যায়নি ক্রিকেটারদের। নিজেদের চিরায়ত ‘আমরা করবো জয়’ গান গেয়ে ঐতিহাসিক জয়ের উদযাপন করেছেন মুশফিক, মিরাজ, তাসকিনরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করা হয়েছে টাইগারদের উদযাপনের ভিডিও। যেখানে গেছে মুশফিকের আনন্দ যেন একটু বেশিই। তিনি সবাইকে উদ্দেশ্য করে বলছেন, ‘উপভোগ করতে হবে ভাইয়েরা, উপভোগ কর।’

এরপর শুরু হয় দলের সম্মিলিত কণ্ঠে আমরা করবো জয় গান।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023