শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ওমিক্রনের মধ্যেই করোনার ‘নতুন ধরন’ ইহু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

করোনার নতুন ধরন ওমিক্রন ক্রমেই ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। ইউরোপের অনেক দেশ ও যুক্তরাষ্ট্রে এ ধরন সবচেয়ে প্রভাববিস্তারকারী হিসেবে ইতোমধ্যে আত্মপ্রকাশ করেছে।

কিন্তু এরইমধ্যে করোনার নতুন একটি ধরন সম্পর্কে বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ফ্রান্সের মেডিটেরানি ইনফেকশন নামে সংস্থার গবেষকরা কোভিডের এ ধরনের নাম দিয়েছেন ‘ইহু’।

গবেষকদের বরাত দিয়ে ব্রিটেনের ডেইলি মেইল অনলাইন জানায়, নতুন এ ধরনটিতে ভাইরাসের অন্তত ৪৬টি মিউটেশন হয়েছে। ফলে এর সঙ্গে লড়াইয়ে কোভিডের চলতি টিকাগুলো কার্যকরী না হতে পারে বলেও শঙ্কা রয়েছে।

ফ্রান্সের মার্সেলি শহরে অন্তত ১২ জনের দেহে করোনার এ নতুন ধরনটি শনাক্ত হয়েছে। জানা গেছে, এ শহরের অনেকে প্রায়ই আফ্রিকার দেশ ক্যামেরুনে যাতায়াত করেন। ভাইরাসটির ধরন ক্যামেরুন থেকেই এসেছে কিনা, তা স্পষ্ট নয়।

ভাইরাসের এ নতুন রূপ ‘ইহু’ কতটা সংক্রামক তা এখনও জানা যায়নি। এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণাও দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

ফ্রান্সের কর্তৃপক্ষের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন জানায়, তবে কয়েক জনের দেহে এ ধরন পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটি। এটাকে করোনা নতুন ধরন হিসেবে ঘোষণা দেয়ার আগে আরও বেশি খতিয়ে দেখছেন গবেষকরা।

এ প্রসঙ্গে একটি দীর্ঘ টুইট করেছন মহামারি বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিং। তার মতে, এখন করোনার নতুন ধরনগুলো একের পর এক আসতে থাকবে। তার মানে এই নয় যে তারা প্রত্যেকেই বিপজ্জনক। সংখ্যাবৃদ্ধি করার ক্ষমতার উপর নির্ভর করে এটির বিপজ্জনক হয়ে ওঠা। মূল ভাইরাসটি থেকে কতগুলো মিউটেশন হচ্ছে তাও গুরুত্বপূর্ণ বিষয় বলে তিনি জানান।

গত ২৪ ডিসেম্বর প্রথম ওমিক্রন আক্রান্তের খবর মেলে দক্ষিণ আফ্রিকায়। তারপর বিশ্বের প্রায় ১০০টি দেশে ছড়িয়ে পড়ে করোনার এ ধরন। ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ১ হাজার ৯০০।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023