নিজেকে কণ্ঠশিল্পী দাবি করছেন আ খ ম হাসান!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

টিভি নাটকের জনপ্রিয় মুখ আ খ ম হাসান। এই পর্যায়ে এসে তিনি নিজেকে দাবি করছেন কণ্ঠশিল্পী হিসেবে!

গিটার হাতেও সেই চেষ্টা করতে তাকে প্রায়ই দেখা যাবে। বাস্তবে না হলেও, এমন গল্পের একটি টেলিছবিতে সম্প্রতি অভিনয় করেছেন তিনি। নাম ‘আমি কিন্তু শিল্পী’। এটি রচনা করেছেন রাজীব মণি দাস। পরিচালনায় আছেন মীর সাখাওয়াত।

সমাজ ও কাছের মানুষগুলো যখন কোনও মেধাবী ব্যক্তিকে সম্মান না দেখিয়ে উপহাস করে, তখন সে ব্যক্তিটির মানসিকতা স্বাভাবিকভাবেই ভেঙে যায়। তেমনই এক কণ্ঠশিল্পী আনসার আলী! কষ্ট পেয়ে নিজের ঢোল নিজে পেটাতে গিয়ে সৃষ্টি হয় নানান সমস্যা।

এই আনসার আলীর চরিত্রে দেখা যাবে আ খ ম হাসানকে।

নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘গল্পটি কমেডি ধাঁচের। তবে শিক্ষণীয়। একজন শিল্পীকে উপহাস না করে সম্মান দেখানোর কথা বলতে চেয়েছি আমরা।’

এতে আরও অভিনয় করেছেন- মৌসুমী হামিদ, মাসুম আজিজ, নিপা খান, খলিলুর রহমান কাদেরী, আশরাফুল আলম সোহাগ, নিথর মাহবুব, এ.বি. রশিদ, মাসুদ আহমেদ, সাদমান রানা, ক্লিনটন রোজারিও প্রমুখ।

চ্যানেল আইয়ের মাঝ দুপুরের টেলিছবি হিসেবে এটি প্রচার হবে বুধবার (৫ জানুয়ারি) বেলা ৩টা ৫ মিনিটে। চ্যানেলটির বছরের প্রথম টেলিছবি হিসেবে প্রচার হবে এটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023