শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

১৩০ রানের লিড নিয়ে স্বস্তিতে বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাউন্ট মঙ্গানুইয়ের বে-ওভালে তৃতীয় দিন সারাদিন টিকে থেকে স্বাগতিকদের রান টপকে চার উইকেট হাতে রেখে ৭৩ রানের লিড নিয়ে শেষ করেছিলও বাংলাদেশ। আজ ম্যাচের চতুর্থ দিন শুরু করা বাংলাদেশ দল লিড এর খাতায় জমা করেছে আরও ৫৭ রান। নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসের ৩২৮ রানে গুটিয়ে দিয়ে মুমিনুল হকদের ইনিংস থামে ৪৫৮ রানে। বাংলাদেশ দলের লক্ষ্য ছিল লিডটাকে ১৪০-১৫০ এ নেয়ার। দলকে সে লক্ষ্যের দিকে নিয়ে গেছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ এবং ইয়াসির আলি রাব্বি। মিরাজের দাপুটে ব্যাটিংয়ে ১৩০ রানের লিড টাইগারদের। কোনো অঘটন না ঘটলে বলা যেতে পারে, এই টেস্টের নাটাই সফরকারীদের হাতেই।

১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা নিউজিল্যান্ড চতুর্থ দিনের প্রথম সেশনে ব্যাট করে নেমে মধ্যাহ্ন বিরতির আগে ৩ ওভারে কোন উইকেটে না হারিয়ে স্কোর বোর্ডে তোলে ১০ রান। দিনের দ্বিতীয় সেশনেও স্বাগতিকদের বোলিং চাপে রেখেছে টাইগাররা।

চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ২৬ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৫৮ রান করেছে নিউজিল্যান্ড। চা বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের থেকে এখনো ৬২ রানে পিছিয়ে কিউইরা। হাতে ৮ উইকেট। উইল ইয়াং ৩২ এবং রস টেলর ৪ রান নিয়ে তৃতীয় সেশনে শুরু করবেন।

 

ম্যাচের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের শুরু থেকেই নিয়ন্ত্রিত লাইন ও লেন্থ ঠিক রেখে বল করে যাচ্ছেন পেসার ও স্পিনাররা। এতে সাফল্য মেলে ইনিংসের নবম ওভারেই। রাউন্ড দ্য উইকেট থেকে ওপেনার টম লাথামকে আক্রমণ করছিলেন তাসকিন। অ্যাঙ্গেল করে বল ভেতরে ঢোকানোর চেষ্টা ছিল। তাতে সফলও হলেন তিনি। বাড়তি গতির সঙ্গে বাউন্সার দেয়া এক বলে লাথাম ডিফেন্স করতে গিয়ে বল উইকেটে টেনে এনে বোল্ড হন। ফেরেন ১৪ রান করে।

দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়ে ও উইল ইয়াং মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করলে দৃশ্যপটে আসে এবাদত হোসেন। কনওয়ের ব্যাট-প্যাডে আঘাত করে বল যায় গালিতে। বাংলাদেশের আবেদনে আম্পায়ার নট আউট দেন। রিভিউ নিয়ে বাংলাদেশ পেয়ে যায় দ্বিতীয় সাফল্য। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান কনওয়ে ফেরেন ১৩ রান করে।

যদিও উইকেট আরো একটি পেতে পারত বাংলাদেশ। মিরাজের বলে ইয়াং ৩১ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। লিটনের গ্লাভসে বল জমেনি।

এ রিপোর্ট লেখা অবদি তৃতীয় সেশনে নিউজিল্যান্ডদের সংগ্রহ ৩৯ ওভারে দুই উইকেল হারিয়ে ৯৩ রান। উইকেটে রয়েছেন রস টেইলর ৪৭ বল খেলে ১৭ রান এবং উইলি ইয়ং ১২০ বল খেলে ৪১ রান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023