শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

শৈত্যপ্রবাহ ছাড়াই ঠান্ডার দাপট

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

শ্রীমঙ্গল ছাড়া দেশের কোথাও এখন শৈত্যপ্রবাহ নেই। কিন্তু রাজধানীসহ সারাদেশে বেশ শীত অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, আগামী দুই দিন এমন আবহাওয়া বিরাজ করবে। এর পর আবার কিছুটা কমবে তাপমাত্রা।

তাপমাত্রা সাধারণত ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে আবহাওয়াবিদরা তাকে শৈত্যপ্রবাহ হিসেবে উল্লেখ করেন। বর্তমানে শুধু শ্রীমঙ্গলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে আছে। ওই এলাকায় গতকাল রোববার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঢাকায় গতকাল তাপমাত্রা কিছুটা কমে হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি। এ ছাড়া দেশের প্রায় সব এলাকায় তাপমাত্রা কিছুটা কমেছে।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, ‘দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকে এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য কমে যায় বলে এমনটি হচ্ছে।’

তাপমাত্রা কমতে পারে জানিয়ে আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুছ বলেন, বাংলাদেশের ওপর একটি ঘূর্ণিবায়ু (লঘুচাপ) আছে। ৪-৫ জানুয়ারি ওই ঘূর্ণিবায়ু থাকবে না, ঠান্ডা বাতাস ঢুকবে। তখন শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

এদিকে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।

এ ছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টা বা দুই দিনের আবহাওয়ার সম্ভাব্য অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। এছাড়া পরবর্তী পাঁচ দিনে এই অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023