শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বিক্ষোভের মুখে সুদানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে প্রতিবেদনে প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সেনাবাহিনীর সঙ্গে বিতর্কিত চুক্তিতে পুনর্বহাল হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। প্রতিবেদনে বলা হয়, দেশটির স্থানীয় সময় রোববার সামরিক শাসনবিরোধী বিক্ষোভের মধ্যেই রাতে এক টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দেন হামদক।

পদত্যাগের ঘোষণার সময় আব্দাল্লাহ হামদক বলেন, সুদানের গণতন্ত্রে উত্তরণের জন্য একটি নতুন চুক্তির প্রয়োজন ছিলো, যেটা আমরা করেছিলাম। তবে চুক্তি অনুযায়ী যে দায়িত্ব পেয়েছিলাম আমি তা ফিরিয়ে দিচ্ছি। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি। মহান এই দেশের নেতৃত্বের জন্য অন্য কোনো পুরুষ বা নারীকে সুযোগ করে দিচ্ছি, যিনি ক্রান্তিকাল অতিক্রম করে সুদানকে একটি বেসামরিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার পথে বাকি কাজটুকু সম্পন্ন করতে পারেন।

গত ২৫ অক্টোবর সুদানের শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দি করে ক্ষমতা দখল করেন দেশটির সেনাপ্রধান জেনারেল ফাত্তাহ আল-বুরহান। সেসময় তারা প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককেও গৃহবন্দী করে। পরবর্তীতে সেনা অভ্যুত্থানের নেতৃত্ব দেয়াদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তির পর তাকে পুনর্বহাল করা হয়। তার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি অনেকে। এরপর দেশজুড়ে বিক্ষোভ, সহিংসতা শুরু হয়।

গতকাল রোববার রাজধানী খার্তুম ও ওমদুরমান শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা ‘জনগণের কাছে শক্তি’ স্লোগান দেয় এবং সামরিক বাহিনীকে রাজনীতি ছেড়ে দেয়ার আহ্বান জানায়। ব্যাপক বিক্ষোভের মুখে আবদাল্লাহ হামদক পদত্যাগের ঘোষণা দেন।

ভাষণে আবদাল্লাহ হামদক বলেন, সুদানের পরিস্থিতি বিপজ্জনক দিকে মোড় নিচ্ছে, যা দেশের সমগ্র অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। তিনি দেশটিকে বিপর্যয়ের দিকে চলে যাওয়া থেকে থামানোর যথাসাধ্য চেষ্টা করেছিলেন। সম্মতিতে পৌঁছাতে তার সব চেষ্টা থাকলেও তা হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023