শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

নিশো-ফারিণের ‘সিন্ডিকেট’ শুরু, থাকছেন নাজিফা তুষিও

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

নতুন বছরের দ্বিতীয় দিনেই শুরু হলো ‘সিন্ডিকেট’ ওয়েবের শুটিং। ক্রাইম থ্রিলার এ সিরিজে অভিনয় করছেন আফরান নিশো, তাসনিয়া ফারিণ। দুজনেই রোববার থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন।

এরমধ্যে জানা গেলো, নতুন করে এই সিরিজে যুক্ত হয়েছেন নাজিফা তুষি। এমনটাই জানালেন নির্মাতা শিহাব শাহীন।

তিনি বলেন, ‘সিন্ডিকেট’ সিরিজটিতে দুটি কেন্দ্রীয় নারী চরিত্র রয়েছে। একটি করছে ফারিণ অন্যটি তুষি। নিশো-ফারিণ শুটিং শুরু করেছে। তুষি কিছুদিনের মধ্যেই যোগ দেবে।

শিহাব শাহীন আরও বলেন, ‘সিন্ডিকেট’শব্দটাই নেগেটিভ, যেটার পেছনে থাকে দুর্নীতি। এসব দুর্নীতি-ই এই গল্পে উঠে আসবে। এর বেশি এখন কিছু বলতে চাই না।’

ঢাকা ছাড়াও বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হবে। ওটিটি প্লাটফর্ম চরকির জন্য নির্মিত এ সিরিজে আরও অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, রাশেদ মামুন অপু, নাসির উদ্দিন খান, বড়দা মিঠু, এলিনা শাম্মী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023