শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

নতুন বছরে সংসদের প্রথম অধিবেশন ১৬ জানুয়ারি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১ জানুয়ারী, ২০২২

আগামী ১৬ জানুয়ারি নতুন বছরে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। এটি হবে চলমান একাদশ সংসদের ষোড়শ অধিবেশন।

শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৪২৮ বঙ্গাব্দের ২ মাঘ ২০২২ খ্রিস্টাব্দের ১৬ জানুয়ারি রোজ রবিবার বিকেল ৪ ঘটিকায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ষষ্ঠদশ (২০২২ খ্রিস্টাব্দের প্রথম) অধিবেশন আহ্বান করেছেন।

রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

এর আগে ২০২১ সালের ২৮ নভেম্বর দুপুরে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনানোর মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনের ইতি টানেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023