শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

কাশ্মীরে গোলাগুলিতে নিহত ৬

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় গোলাগুলিতে ৬ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি। কাশ্মীর পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কুলগাম ও অনন্তনাগ জেলায় পৃথক দুটি ঘটনায় ৬ জন নিহত হন। নিহতদের সন্ত্রাসী বলছে পুলিশ।

কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বিজয় কুমার বলেন, নিহত ব্যক্তিরা পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশে মুহাম্মদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।

গতকাল বুধবার সন্ধ্যায় সন্ত্রাসবিরোধী পৃথক অভিযান দুটি শুরু করা হয় বলে জানান কর্মকর্তারা। এই নিরাপত্তা অভিযানকে একটি বড় সাফল্য হিসেবে অভিহিত করেন কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক।

পুলিশ জানায়, অনন্তনাগের নওগাম এলাকায় অভিযানকালে তাদের এক সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

কাশ্মীর পুলিশ প্রাথমিকভাবে টুইট করে একজন ‘সন্ত্রাসী’ নিহত হওয়ার কথা জানায়। পরে তারা এই অভিযানে আরও দুজন নিহত হওয়ার তথ্য দেয়।

তবে আজ সকালে কাশ্মীর পুলিশ টুইট করে জানায়, পৃথক দুটি ঘটনায় ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023