শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

এসএসসিতে ফেল করায় চুপিসারে ঘরে ফিরে গলায় ফাঁস!

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় ফেল করায় মো. রাশেদুল ইসলাম টিটু (১৭) নামের এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। এ খবর নিশ্চিত করেছে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান। তিনি জানান, আজ বৃহস্পতিবার দুপু‌রে কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে টিটু।

নিহত রাশেদুল ইসলাম টিটু ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। তার বাবার নাম জাহাঙ্গীর আলম।

এলাকা ও পরিবার সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষায় টিটু পদার্থবিজ্ঞান বিষয়ে ফেল করেছে। এজন্য সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে তার সহপাঠী মো. আকাশের বক্তব্য, রাশেদুল আর আমি একসঙ্গে পড়াশোনা করতাম। আজ সকালে পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায়, সে পদার্থ বিজ্ঞানে ফেল করেছে। এরপর সে চুপিসারে ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023