শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

আগামী বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

আগামী বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে। সেজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে বলা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিস্তারিত তুলে ধরতে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজন করা হয়েছে। সে কারণে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজন করা হবে।

মন্ত্রী বলেন, আগামী বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যাতে সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয় সেজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ এবং পাশের হার বৃদ্ধি পাওয়ার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এবার বিশেষ পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। বাকি বিষয়গুলোর মূল্যায়ন অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষার ওপর করা হয়েছে। সে কারণে হয়তো দুই সূচকে পাসের হারে বৃদ্ধি পেয়েছে। এতে করে শিক্ষার মান বেড়ে গেছে তা বলা যাবে না।

তবে আগের চাইতে শিক্ষার মান কিছুটা বেড়েছে। এটি কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় নিয়ে যেতে আমাদের প্রচেষ্টা চলছে বলেও জানান ডা. দীপু মনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023