শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়া শজিমেক ইন্টার্ন চিকিৎসককে ছুরিকাঘাত করে মোবাইল-মানিব্যাগ ছিনতাই

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক তৌহিদুল ইসলাম তুহিনকে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। এ সময় তুহিনের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে পালিয়ে যায় তারা।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শজিমেকের ২ নম্বর গেটের বিপরীত পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে শজিমেকের ২ নম্বর গেটের বিপরীত পাশের নতুন রাস্তায় ইন্টার্ন চিকিৎসক তুহিন এবং তার এক বন্ধু হাঁটছিলেন। এমন সময় তিন ছিনতাইকারী পথরোধ করে তাদের কাছে থাকা সব জিনিস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে তুহিন রাজি না হলে ওই তিন ছিনতাইকারীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে তারা তুহিনের পিঠ ও হাতের কয়েক জায়গায় ছুরিকাঘাত করে মোবাইল ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়।

শজিমেক ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন রনি বলেন, ক্যাম্পাসের মধ্যে আমরা কেউ নিরাপদ নই। আমরা নিরাপদ ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকা চাই। ছিনতাইকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। নইলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে শিক্ষার্থীরা।

বগুড়া মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন বলেন, ঘটনার পর থেকেই ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023