রাজশাহী মেডিকেলে আরও দুজনের মৃত্যু

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে দুই রোগীর মৃত্যু হয়েছে।

এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৮ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ২৮ জন। বর্তমানে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৪ জন, পাবনার ২ জন এবং কুষ্টিয়ার ২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৭ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৯ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ২ জন রোগী।

এদিকে, গত ১৭ ডিসেম্বর থেকে রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। তবে চালু রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাব। সর্বশেষ বুধবার এই ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষায় রাজশাহী জেলার ৭ জন এবং জয়পুরহাট জেলার একজনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে এই দুই জেলায় করোনা শনাক্তের হার যথাক্রমে ৫ দশমিক ৩৪ শতাংশ এবং ৩ দশমিক ০৩ শতাংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023