শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

সপ্তম ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

সপ্তম ধাপে দেশের ১৩৮টি ইউনিয়ন পরিষদে ভোট হবে আগামী ৭ ফেব্রুয়ারি। বুধবার রাতে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১২ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি।

এর আগে চতুর্থ ধাপে দেশের ৮৩৮ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয় গত ২৬ ডিসেম্বর। পঞ্চম ধাপে আগামী বছরের ৫ জানুয়ারি ৭০৭ ইউপিতে এবং ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি ২১৯ ইউপিতে ভোট হওয়ার কথা রয়েছে।

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার পর প্রথম ধাপে চলতি বছরের ২১ জুন ও ২০ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর এবং তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023