শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

আপাতত লকডাউনের পরিকল্পনা নেই: মন্ত্রিপরিষদ সচিব

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

দেশে করোনা পরিস্থিতি ভালো। এই মুহূর্তে সরকার লকডাউনের কথা ভাবছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বুধবার রাজধানীর একটি টিকাকেন্দ্রে বুস্টার ডোজ নিতে এসে একথা জানান তিনি। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন অতি সংক্রমণশীল হওয়ায় বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এটি। এরই মধ্যে বাংলাদেশে সাতজন এতে আক্রান্ত হয়েছেন।

ইতোমধ্যে করোনার ওমিক্রন ধরন প্রতিরোধে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শুরু হয়েছে টিকার বুস্টার ডোজ দেওয়া কার্যক্রম।

বুস্টার ডোজ নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশে করোনা পরিস্থিতি ভালো আছে। আপাতত লকডাউনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।

তিনি বলেন, দেশে করোনা ভ্যাকসিনের পর্যাপ্ত মজুদ আছে। শিগগির যুক্তরাষ্ট্র থেকে আরও ২৫ লাখ ফাইজারের টিকা আসছে। তবে শুধু তা নিয়েই মহামারি প্রতিরোধ করা যাবে না। টিকাদানের পাশাপাশি স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023