শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

মুশফিক-জয়ের ফিফটি, লিটনের ব্যাটেও রান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

নিউজিল্যান্ডে মূল সিরিজের লড়াইয়ে নামার আগে প্রস্তুতিটা বেশ ভালো হলো বাংলাদেশ দলের। দুইদিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিং-বোলিং উভয় দিকেই দাপট দেখালো মুমিনুল হকের দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বোলিংয়ে তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহীদের পর ব্যাটিং মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম, লিটন দাসরা পেয়েছেন রানের দেখা।

বৃষ্টিতে প্রথম দিন খেলা হয়েছিল মাত্র ২৭.৩ ওভার। যেখানে ৫ উইকেট হারিয়ে ৭১ রান করেছিল নিউজিল্যান্ড একাদশ। আজ আরও ২০.৩ ওভার ব্যাটিং করেছে তারা। যেখানে ৭৫ রান তুলে হারিয়েছে আরও ২ উইকেট। প্রথম দিন বোলিং না করা মেহেদি হাসান মিরাজ আজ ৫ ওভারে ১৪ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।

পরে দিনের বাকি অংশে বাংলাদেশ ব্যাটিং করেছে ৭৬.৪ ওভার। মুশফিক, জয়, লিটনদের সাবলীল ব্যাটিংয়ে ৮ উইকেট হারিয়ে ২৬৯ রান করেছে মুমিনুল হকের দল। মুশফিক ও জয়ের ব্যাট থেকে এসেছে সমান ৬১ রান করে। লিটন খেলেছেন ৪১ রানের ইনিংস।

ব্যাটিংয়ের শুরুতেই অবশ্য সাজঘরে ফিরে যান বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। জয়ের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়ে ব্যক্তিগত ২৭ রানে আউট হন নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক মুমিনুলের ব্যাট থেকে আসে ৯ রান।

এরপর দলীয় একশ পার করিয়ে জয় সাজঘরে ফেরেন ১৩১ বলে ১১ চারের মারে ৬১ রান করে। লিটন দাস ও মুশফিকুর রহিম মিলে পঞ্চম উইকেটে গড়েন ইনিংস সর্বোচ্চ ৬৪ রানের জুটি। আউট হওয়ার আগে ৭ চার ও ১ ছয়ের মারে ৬১ রান করেন মুশফিক। লিটনের ৪১ রানের ইনিংসে ছিল ৭টি চারের মার।

লেট মিডল অর্ডারে ইয়াসির আলি রাব্বি আউট হন ২১ রান করে। ইনিংসের ৭৭তম ওভারে অষ্টম ব্যাটার হিসেবে তাসকিন আউট হলে দিনের খেলা সমাপ্তি ঘোষণা করা হয়। মেহেদি হাসান মিরাজ ৪২ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023